দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে হত্যা

ডেস্ক রিপোর্ট: দক্ষিণ আফ্রিকায় কামাল হোসেন নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। তার বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে।

বুধবার (২৪ এপ্রিল) বাংলাদেশ সময় বিকেল ৩টায় দক্ষিণ আফ্রিকার হিয়াভুসা এলাকার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় স্থানীয় ডাকাত দল তাকে হত্যা করে।

নিহত ব্যবসায়ী কামাল হোসেন (৫০) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া গোহাট্টা এলাকার মৃত খলিল মিয়ার ছেলে। সোনারগাঁয়ে তার নিজ বাড়িতে স্ত্রীসহ ৯ বছর বয়সী এক মেয়ে আছে।

নিহতের ভাগিনা আরাফাত হোসেন সিফাত জানান, কামাল মামা দক্ষিণ আফ্রিকার হিয়াভুসা এলাকায় একটি দোকান নিয়ে ব্যবসা করত। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় দোকানটিতে ডাকাতদল হানা দেয়। এ সময় ডাকাতরা তার মাথা পলিথিন দিয়ে আটকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, আইনি প্রক্রিয়া শেষে কামাল হোসেনের মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button