বাসাবোতে ভবন থেকে পড়া শ্রমিকদের কেউই বেঁচে রইলো না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বাসাবোতে নির্মাণাধীন ১০তলা ভবনে থেকে নিচে পড়ে যাওয়া তিন শ্রমিকের কেউ আর বেঁচে নেই।

সবশেষ শুক্রবার (১৭ মে) দুপুরে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান মফিজুল। এর আগে সকালে ঘটনার সময় আলতাবুর ও অন্তর নামে দুই শ্রমিকের মৃত্যু হয়।

সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা বলেন, সকালে বাসাবোতে নির্মাণাধীন ১০তলা ভবন থেকে পড়ে আলতাবুর ও অন্তর মারা যান। এ ঘটনায় শ্রমিক মফিজুলকে গুরুতর আহত অবস্থায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে দুপুর ২টার দিকে মৃত্যু হয় তার।

নিহত মফিজুলের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আলতাবুর ও অন্তরের মরদেহ আগেই এই হাসপাতালে পাঠানো হয়েছিল।

এর আগে শুক্রবার সকাল ১০টার দিকে বাসাবোর ৭ নম্বর মায়াকানন মসজিদের পেছনে ১০ তলা ভবনের ওপর থেকে পড়ে যান ওই শ্রমিকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button