মারা গেছেন নেত্রকোনার সাবেক এমপি মানু মজুমদার

প্রথম বেলা ডেস্ক

নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য মানু মজুমদার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি বর্তমান জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি।

বুধবার (২২ মে) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কলমাকান্দা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিন।

এর আগে মঙ্গলবার (২১ মে) রাতে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মানু মজুমদার কিশোরগঞ্জ জেলার বাসিন্দা। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দূর্গাপুর) আসনে এমপি নির্বাচিত হন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর এর প্রতিবাদে কলমাকান্দায় আন্দোলন গড়ে তোলেন মানু মজুমদার। এ ঘটনায় তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। ১৯৮১ সাল থেকে সংসদ সদস্য হওয়ার আগ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত একান্ত সহকারী হিসেবে নিযুক্ত ছিলেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button