টঙ্গীতে ধানের শীষের প্রচারণায় মৌ সরকার: ‘ফ্যামিলি কার্ড’সহ নানা সুবিধার প্রতিশ্রুতি

মোঃ পাপেল মিয়া, গাজীপুর জেলা প্রতিনিধি: আসন্ন ১২ই ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫০ নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের সহধর্মিনী মৌ সরকার এই নির্বাচনী প্রচারণায় অংশ নেন।

গাজীপুরা কাজীবাড়ী রোড এলাকায় গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন তিনি। এসময় তিনি ধানের শীষের প্রার্থী মঞ্জুর করিম রনির বিজয় নিশ্চিত করতে মহিলা নেত্রী ও সাধারণ ভোটারদের প্রতি সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।

মৌ সরকার তার বক্তব্যে বলেন, “বিএনপি জনগণের সরকার। দল ক্ষমতায় আসলে সাধারণ মানুষের কল্যাণে ‘ফ্যামিলি কার্ড’ প্রবর্তনসহ নারীবান্ধব নানা সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।” তিনি বর্তমান সংকট নিরসনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করার অনুরোধ করেন।

প্রচারণায় মৌ সরকারের সঙ্গে আরও উপস্থিত ছিলেন: খাদিজা আক্তার বীনা, সাধারণ সম্পাদক, গাজীপুর মহানগর মহিলা দল। কাজী হারুন, সভাপতি, ৫০ নং ওয়ার্ড বিএনপি। কাজী হুমায়ুন, সাধারণ সম্পাদক, ৫০ নং ওয়ার্ড বিএনপি। সুলতানা কনা, সভাপতি, টঙ্গী পূর্ব থানা মহিলা দল। রাবেয়া আক্তার, সাধারণ সম্পাদক, টঙ্গী পূর্ব থানা মহিলা দল। কাজী ফরিদা, সাংগঠনিক সম্পাদক, টঙ্গী পূর্ব থানা মহিলা দল।

৫০ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রাহাত ও সাধারণ সম্পাদক জাকির হোসেন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের হাতে নির্বাচনী লিফলেট তুলে দেন এবং ধানের শীষের পক্ষে স্লোগান দিয়ে এলাকা মুখরিত করে তোলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button