

পরকীয়ার জেরে ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নে মামাতো ভাই নাজমুল (২৭) কে খুন করা হয়েছে । নিহত ব্যক্তি ঐ গ্রামের আবুল হোসেনের ছেলে। এ সময় থানায় গিয়ে আত্মসমর্পণ করে ঘাতক মিন্টু।
পুলিশ ও ইউপি সদস্য মাসুম জানায় উপজেলা লক্ষিন্দর ইউনিয়নের মিন্টুর স্ত্রীর সাথে মামাতো ভাই নাজমুলের দীর্ঘ দিন যাবৎ পরকীয়া প্রেমের সম্পর্ক হয়। পরকীয়ার বিষয় নিয়ে উভয়ের মধ্যে বিরোধ চলছিলো বেশ কিছু দিন ধরে। এর জের ধরে সোমবার সকালে আবেদ আলী মার্কেটের খায়রুলের দোকানের সামনে নাজমুল এবং মিন্টুর সাথে কথাকাটি শুরু হয়। এ সময় মিন্টু উত্তেজিত হয়ে নাজমুল কে ছুরিকাঘাত করলে ঘটনা স্থলে লুটিয়ে পড়ে। আশে পাশের লোকজন এগিয়ে আহত অবস্থায় ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
এ বিষয়ে ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ (ওসি) আবু ছালাম মিয়া পিপিএম জানান বিষয় পরকীয়া সংক্রান্ত আমরা ছুরি সহ আসামি আটক করেছি মামলা রুজু করা হবে।




