খালেদা জিয়ার সঙ্গে ফখরুলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার রাত ৯টার পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান।
মিডিয়া সেলের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রমতে, আধা ঘণ্টার বেশি সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার বাসায় অবস্থান করেন। জানা গেছে, দলীয় প্রধানের কাছে সার্বিক বিষয়ে অবহিত করেন মহাসচিব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button