সারা দেশের আদালত বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

দেশের বর্তমান পরিস্থিতিতে আগামীকাল সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের উভয় বিভাগ এবং সারা দেশের সকল আদালতের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তবে প্রধান বিচারপতি যে কোনো সময় যে কোনো আদালতকে বিচারকাজ পরিচালনার আদেশ দেবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ক্ষেত্রে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এক বা একাধিক বিচারক সাংবিধানিক বাধ্যবাধকতায় সার্বক্ষণিক দায়িত্বে থাকবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button