গুরুদাসপুরে টিসিবি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি আব্দুল আজিজ

আব্দুল আলিম, জেলা প্রতিনিধি (নাটোর) | ২৫ ফেব্রুয়ারি ২০২৬

নাটোরের গুরুদাসপুর উপজেলার ৪নং মশিন্দা ইউনিয়ন পরিষদে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এবং ভিডব্লিউবি (VWB) কর্মসূচির আওতায় পণ্য ও চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯:৩০ মিনিটে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ

টিসিবি সুবিধাভোগী: বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ফ্যামিলি কার্ডধারী ১৯১০ জন মানুষের মাঝে টিসিবির সাশ্রয়ী মূল্যের পণ্য বিতরণ করা হয়।

ভিডব্লিউবি সুবিধা: একই সাথে ৪২৩ জন দুস্থ ও কার্ডধারী মহিলার মাঝে ভিডব্লিউবি (সাবেক ভিজিডি) কর্মসূচির চাল বিতরণ করা হয়।

মশিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল বারী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: মোঃ রফিকুল ইসলাম রফিক, সাবেক সভাপতি, মশিন্দা ইউনিয়ন বিএনপি। মোহাম্মদ আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক, গুরুদাসপুর উপজেলা বিএনপি। মোঃ আলাউদ্দিন সরকার, সহ-সভাপতি ও সদস্য, মশিন্দা ইউনিয়ন পরিষদ।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে পরিষদের সকল ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য, গ্রাম পুলিশ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আব্দুল আজিজ বলেন, বর্তমান সরকারের এই মহতি উদ্যোগের ফলে নিম্নআয়ের মানুষ সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারছে, যা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সাধারণ মানুষের জন্য এক বড় স্বস্তি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button