আজ বলয়গ্রাস সূর্যগ্রহণ, বাংলাদেশে দেখা যাবে কি?

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) মহাকাশে ঘটতে যাচ্ছে বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ। বিরল এই মহাজাগতিক দৃশ্য দেখার জন্য মুখিয়ে আছেন বিশ্বের কোটি কোটি মানুষ।

তবে বাংলাদেশের আকাশপ্রেমীদের জন্য কিছুটা মন খারাপের খবর হলো, এই গ্রহণটি এদেশের কোথাও থেকে দেখা যাবে না।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোমবার বাংলাদেশ সময় বিকেলে এই গ্রহণ প্রক্রিয়া শুরু হবে। গ্রহণ শুরু বিকেল ৫টা ৫৬ মিনিট ৩৬ সেকেন্ড। গ্রহণ শেষ রাত ৮টা ২৭ মিনিট ৩৬ সেকেন্ড।

বাংলাদেশ থেকে দৃশ্যমান না হলেও বিশ্বের বেশ কিছু অঞ্চলে এই ‘অগ্নিবলয়’ বা ‘Ring of Fire’ দেখা যাবে। উল্লেখযোগ্য দেশ ও অঞ্চলগুলো হলো: আর্জেন্টিনা চিলি দক্ষিণ আফ্রিকা অ্যান্টার্কটিকা মহাদেশ

উল্লেখ্য, চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে এমন দূরত্বে অবস্থান করে যে সূর্যের মাঝখানের অংশ ঢেকে যায় এবং চারপাশ দিয়ে একটি উজ্জ্বল বলয় দৃশ্যমান হয়, তাকেই বলয়গ্রাস সূর্যগ্রহণ বলা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button