গুরুদাসপুরে খুবজিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে দুই প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

আব্দুল আলিম, জেলা প্রতিনিধি নাটোর:  খেলাধুলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল, এই স্লোগানকে সামনে রেখে গুরুদাসপুর উপজেলা খুবজিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দুই দিনব্যাপী প্রীতি ফুটবল খেলার আয়োজন হয়েছে।

আজ (২৯ নভেম্বর) শুক্রবার গুরুদাসপুর উপজেলা খুবজিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই প্রীতি ফুটবল খেলার প্রথম দিনের খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব, সালমা আক্তার।

উক্ত খেলায় উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা, মাদকদ্রব্য বিষয়ে ক্ষতিকারক ও বিভিন্ন অপরাধের কথা তুলে ধরেন, যুব সমাজকে মাদক থেকে দূরে থাকার আহবান করেন এবং একইসঙ্গে যুব সমাজকে খেলাধুলার অতি অনুপ্রেরণিত হওয়ার বিষয়ে কথা বলেন। মাদকদ্রব্য সেবনে মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। এজন্য মাদক থেকে সকলকে দূরে থাকতে হবে।

এছাড়া আরো উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুল ইসলাম, উপ পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মোঃ লুৎফর রহমান, নাটোর জেলা, মোঃ তরিকুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার নাটোর, মোঃ গোলাম সারওয়ার, অফিসার ইনচার্জ গুরুদাসপুর থানা মেঘনাথ, ওয়ারেন্ট অফিসার বাংলাদেশে সেনাবাহিনী মোঃ মিজানুর রহমান।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button