জাতিসংঘের কান্ট্রি টিমের সঙ্গে বিএনপির বৈঠক

নিজেস্ব ্রতিবেদক:  বাংলাদেশ সফররত জাতিসংঘের কান্ট্রি টিমের (ইউএনসিটি) সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম এবং চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য ফারজানা শারমিন পুতুল।

জাতিসংঘের কান্ট্রি টিমের দলগুলো হলো- ইউএনএইচসিআর আইওএম, ইউএন উইমেন, ইউএনএফপিএ, ইউনেস্কো, ইউনিসেফ, এফএও, ইউএনআইডিও, ইউএনওডিসি, আইএফএডি, ইউএনওপিএস, ডব্লিউএইচও, ডব্লিউএফপি, ইউএনডিপি এবং আইএলও।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button