ব্যাংকের দুই এজেন্টকে অপহরণের অভিযোগ

জেলা প্রকিবেদক, সিরাজগঞ্জ :  সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডাচ্-বাংলা ব্যাংকের দুই এজেন্টকে ২৮ লাখ টাকাসহ অপহরণের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় উল্লাপাড়া পৌর এলাকায় সরকারি আকবর আলী কলেজের পাশের রাস্তা থেকে মাইক্রোবাসে করে তাদের তুলে নিয়ে যায় অপহরণকারীরা।

অপহরণের শিকার দুজন হলেন- উল্লাপাড়া উপজেলার ঝিকিড়া গ্রামের মামুন হোসেন (২৩) ও মাটিকোড়া গ্রামের মেরাজ হোসেন (৩৫)। তারা দুজনই এজেন্ট ব্যাংকিংয়ের কর্মচারী।

স্থানীয়রা জানান, মামুন ও মিরাজ একটি মোটরসাইকেলে যাচ্ছিলেন। তারা সরকারি আকবর আলী কলেজ রোড এলাকায় পৌঁছলে একটি মাইক্রোবাসযোগে এসে অপহরণকারীরা তাদের আটকে দেয়। এ সময় তাদের মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট মীর বাবু বলেন, মামুন ও মিরাজ মোটরসাইকেল নিয়ে ২৮ লাখ টাকাসহ উল্লাপাড়া আউটলেট থেকে লাহিড়ী মোহনপুর আউটলেটে যাচ্ছিলেন। সরকারি আকবর আলী কলেজ রোড এলাকায় পৌঁছলে ৫/৬ জন অপহরণকারী মাইক্রোবাস থেকে নেমে দুই কর্মচারীর মুখ চেপে ধরে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

সিরাজগঞ্জ সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) অমৃত সূত্রধর বলেন, ডাচ্-বাংলা ব্যাংকের দুই এজেন্টকে অপহরণ করা হয়েছে বলে সংবাদ পেয়েছি। খবর পেয়েই পুলিশ তদন্ত ও অভিযান শুরু করেছে। তাদের কাছে কত টাকা ছিল সেটা দুই এজেন্টকে উদ্ধার করতে পারলেই বিস্তারিত জানা যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button