ব্যাংকের ভেতর ডাকাত, ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী

সুমন, ঢাকা: রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া পাকাপুল এলাকার রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় সংঘবদ্ধ ডাকাত দল প্রবেশ করেছে বলে জানা গেছে। খবর পেয়ে খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় ব্যাংকের ওই শাখাটি ঘিরে রেখেছে পুলিশ, সেনাবাহিনী, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহমেদ মুয়িদ গণমাধ্যমকে জানান, চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ডাকাত প্রবেশ করলে স্থানীয়রা জড়ো হয়ে ব্যাংকে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে যান।

তিনি বলেন, ‘ডাকাতদের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তাদের আত্মসমর্পণ করানোর চেষ্টা করছি।’

ব্যাংকের কর্মী, পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুর ২টার দিকে ডাকাতরা ব্যাংকে ঢোকেন। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাত পড়ার কথা জানানো হলে আশপাশের কয়েকশ লোক ব্যাংকের ওই শাখাটি ঘেরাও করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button