ঘাটাইলে ৩২তম গোলজার হোসেন শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠিত

 

মীর আলেয়া পারভীন, উপজেলা প্রতিনিধি ঘাটাইল: টাংগাইলের ঘাটাইলে ৩২তম গোলজার হোসেন শিক্ষাবৃত্তি নগদ অর্থ ক্রেষ্ট ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত।

বুধবার ৯ অক্টোবর বেলা ১১টায় গোলজার হোসেন শিক্ষা ও সমাজ কল্যাণ ফাউন্ডেশন আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে আনন্দ ঘন পরিবেশে শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ক্রেষ্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

গোলজার হোসেন শিক্ষা ও সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক মোঃ হাশেম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল সরকারি জি,বি,জি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার মোঃ ইয়াকুব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম, জেলা সমাজ সেবা (রেজিঃ) অফিসার আসাদুল ইসলাম। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান সরকার, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল জেলা সমাজসেবা উপ-পরিচালক মোঃ তৌহিদুল ইসলাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button