গাজীপুর ৬ আসন বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী বশির উদ্দিন এর মতবিনিময় সভা

মোঃ পাপেল মিয়া: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি মনোনয়ন প্রত্যাশী গাজীপুরের বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক এবং টঙ্গীর পশ্চিম থানা বিএনপির আহবায়ক প্রভাষক বশির উদ্দিনের সাথে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।সভায় এলাকার বিভিন্ন শ্রেণীর প্রেসার মানুষ অংশগ্রহণ করে ।

আজ শুক্রবার ১০ সেপ্টেম্বর বিকেলে টঙ্গির মুদাফা সিটি গেটের সামনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় । সভায় প্রদান অতিথি প্রভাষক বশির উদ্দিন বলেন আমি আজীবন মানুষের সেবায় কাজ করে এসেছি । দল যদি আমাকে সুযোগ দেয় তবে জনগণের আস্তা ও ভালোবাসাকে পুঁজি করে ধানের শীষকে বিজয়ী করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাব। তিনি আরো যোগ করেন পরিবর্তনের রাজনীতি প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের সর্বস্তরের জনগণ কে ঐক্যবদ্ধ থাকতে হবে । সভায় উপস্থিতি ভক্তরা বলেন বশির উদ্দিন একজন সৎ যোগ্য ও অশিক্ষিত প্রার্থী। তার নেতৃত্বে এলাকায় উন্নয়নের ধারা সুসংহত হবে। তারা ধানের শীষের প্রতীককে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন । মতবিনিময় সভায় উপস্থিতি ছিলেন টঙ্গীর পশ্চিম থানার বিএনপি’র সদস্য সচিব আসাদুজ্জামান নূর যুবদল নেতা সেলিম কাজল শামীম বেপারী ওছাত্রদল নেতা রেদোয়ান নুর রহমান প্রত্যয় সহ স্থানীয় বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button