ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

মীর আলেয়া পারভীন, ঘাটাইল প্রতিনিধি


ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার ১৩ জুন সকাল আটটায় টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ঘাটাইল থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কদমতলী বাজারের উত্তর পাশে মেসার্স জামাল কয়েল এন্ড লাকড়ি মিলের পশ্চিম পার্শে রাস্তার উপর মিনি কাভার্ড ভ্যান (ঢাকা-মেট্রো ১-১১-৩২০৮) এবং একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

ঘাটাইল থানা পুলিশ ঘটনার সংবাদ পেয়ে ঘটনা স্থলে পৌঁছে গুরুতর আহত তিন জনের দুইজনকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এদের মধ্যে কর্তব্যরত ডাক্তার আলমগীর হোসেন বাদশা কে (৪৮) মৃত ঘোষণা করে। বাদশা উপজেলার গারট্ট গ্রামের মৃত জুলহাস উদ্দিন এর ছেলে, গুরুতর আহত শামসুজ্জামান আদিলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মোটরসাইকেলের অপর আরোহী জুয়েল কে(৪৫) কালিহাতি সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকেও মৃত ঘোষণা করে। জুয়েল ঘাটাইল উপজেলার কাশতলা গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে গোপালপুরে কর্মরত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button