৬ বিজয়ী নারী উদ্যোক্তার সাফল্য উদযাপন

নিজস্ব প্রতিবেদক: ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অন্ট্রোপ্রোনরশিপ ডেভেলপমেন্ট (সিইডি)-এর সহযোগিতায় ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস বুধবার (৮ জানুয়ারি) একাডেমি ফর উইমেন অন্ট্রোপ্রোনরস (এডব্লিউই) বিজনেস পিচ প্রতিযোগিতার ছয় নারী উদ্যোক্তার সাফল্য উদযাপন করা হয়েছে।

এই প্রতিযোগিতায় বিজয়ী উদ্যোক্তারা তাদের সৃজনশীল ও প্রভাবশালী ব্যবসায়িক ধারণার জন্য স্বীকৃতি পেয়েছেন। অনুষ্ঠানটি ঢাকার ইএমকে সেন্টারের কেনেডি হলে অনুষ্ঠিত হয়।

এডব্লিউই-এর প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিজয়ীরা নির্বাচিত হয়েছেন। তারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল যেমন- সিলেট, কুমিল্লা, বরিশাল, খাগড়াছড়ি, যশোর, চট্টগ্রাম এবং ঢাকার প্রতিনিধিত্ব করছেন। প্রত্যেক বিজয়ী তাদের ব্যবসায়িক পিচ প্রস্তাবনার মাধ্যমে প্রদর্শন করেছেন অসাধারণ উদ্যোক্তা সম্ভাবনা।

২০২২ সালে বাংলাদেশে চালু হওয়া এডব্লিউই প্রোগ্রাম দেশের বিভিন্ন প্রান্তের ১৪০ জনেরও বেশি নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়েছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অন্ট্রোপ্রোনরশিপ ডেভেলপমেন্টের সহযোগিতায় বাস্তবায়িত এই প্রোগ্রামটি নারীদেরকে মার্কেটিং, অর্থায়ন, এবং কৌশলগত পরিকল্পনাসহ প্রয়োজনীয় ব্যবসায়িক দক্ষতায় দক্ষ করে তুলতে গুরুত্ব দেয়। বিশেষত, এই উদ্যোগ আদিবাসী ও সংখ্যালঘু গোষ্ঠীসহ প্রান্তিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা সম্প্রদায়ের নারীদের সহায়তা প্রদানের ওপর জোর দেয়।

ভারপ্রাপ্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোল্ডিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং বিজয়ীদের স্বীকৃতি প্রদান করেন। তিনি নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নে যুক্তরাষ্ট্র সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বোল্ডিন বলেন, এই অসাধারণ নারীরা বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে প্রয়োজনীয় উদ্ভাবন ও দৃঢ়তার প্রতীক।

তিনি বলেন, নারীদের ব্যবসায় সফল হতে প্রয়োজনীয় দক্ষতা, সম্পদ এবং নেটওয়ার্ক প্রদান করে এডব্লিউই এর মতো প্রোগ্রামগুলো জীবনের পরিবর্তন আনছে। যখন নারীরা উন্নতি করে, তখন পুরো সমাজ এবং অর্থনীতি এর সুফল ভোগ করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button