গোপালগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, ২ জনকে পুলিশে দিলো জনতা

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে শফিকুল ইসলাম ও ইকবাল মিয়া নামে দুইজনকে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১১ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার নিজড়া এলাকা থেকে ওই দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

আটক শফিকুল ইসলাম গোপালগঞ্জ শহরের বিসিক এলাকার বাসিন্দা। তিনি আজকের বাংলাদেশসহ বেশ কয়েকটি জাতীয় দৈনিকের গোপালগঞ্জ প্রতিনিধি। আটক অপর সাংবাদিক ইকবাল মিয়া টুঙ্গিপাড়া উপজেলার বাসিন্দা। তিনি ভোরের সময় নামক একটি অনলাইন পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, বিকেলে সদর উপজেলার নিজড়া এলাকায় এক ব্যক্তি ড্রেজার দিয়ে মাটি কাটছিলেন। এসময় ওই দুই সাংবাদিক সেখানে গিয়ে ড্রেজার মালিকের সঙ্গে বাকবিতণ্ডা জড়ায়। পরে স্থানীয় জনতা ও ড্রেজার মালিক চাঁদাবাজির অভিযোগ এনে তাদের আটক করে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়। তারা বর্তমানে থানায় আটক রয়েছেন।

এ ঘটনায় ড্রেজার মালিক লিটন বাদী হয়ে চাঁদাবাজির অভিযোগে একটি মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন ওসি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button