যুগ্ম নামে কেনা যাবে না পরিবার সঞ্চয়পত্র

নিজেস্ব প্রতিবেদক:এখন থেকে পরিবার সঞ্চয়পত্র যুগ্ম নামে কেনা যাবে না। প্রতিষ্ঠানের টাকাও এই সঞ্চয়পত্রে খাটানো যাবে না। একইসঙ্গে একক নামে সর্বোচ্চ ৪৫ লা

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সই করেছেন উপসচিব মকিমা বেগম। এ প্রজ্ঞাপনের মাধ্যমে ২০১২ সালের ১২ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে।

প্রজ্ঞাপন বলা হয়েছে, সঞ্চয়পত্র ক্রয়ের যোগ্যতা ১৮ বছর এবং তার বেশি বয়সের যেকোনো বাংলাদেশি নারী, যেকোনো বাংলাদেশি শারীরিক প্রতিবন্ধী (পুরুষ ও নারী) এবং ৬৫ ও তার বেশি বয়সের বয়োজ্যেষ্ঠ যেকোনো বাংলাদেশি পুরুষ নির্ধারিত ফরমে এই সঞ্চয়পত্র কেনার আবেদন করতে পারবেন।

খ টাকার এই সঞ্চয়পত্র কেনা যাবে।

এতে আরও বলা হয়েছে, একক নামে সর্বোচ্চ ৪৫ লাখ টাকার এই সঞ্চয়পত্র কেনা যাবে। এই সঞ্চয়পত্র যুগ্ম নামে কেনা যাবে না এবং প্রতিষ্ঠানের টাকাও এই সঞ্চয়পত্রে খাটানো যাবে না।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button