উত্তরখান থানা বিএনপি ও জনতার আনন্দ মিছিল

মো: ইব্রাহিম, ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপে পড়ে প্রধানমন্ত্রী থেকে শেখ হাসিনা পদত্যাগ করায় উত্তরখানে আনন্দ মিছিল করেছে উত্তরখান থানা বিএনপিসহ সর্বস্তরের জনগণ।

মঙ্গলবার বিকেল ৩ টার দিকে উত্তরখান হেলাল মার্কেট থেকে আনন্দ মিছিলটি উত্তরখান মাজার বিএনপি পার্টি অফিসের সামনে এসে শেষ হয়।

আনন্দ মিছিলটি উত্তরখান হেলাল মার্কেট থেকে কাচকুরা বাজার, দোবাদিয়া, ময়নারটেক, মাস্টার পাড়া, আটিপাড়া হয়ে উত্তরখান মাজার বিএনপি পার্টি অফিসের সামনে এসে শেষ হয়।

এসময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৫ নং ওয়ার্ড  বিএনপির সভাপতি মো: আশরাফ উদ্দিন বলেন, ‘স্বৈরাচার শেখ হাসিনা যে কাজ করেছে সেই কাজের পুনরাবৃত্তি করা যাবেনা। আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। বিগত সময়ে তাদের ভুলভ্রান্তিগুলো ভুলেযেয়ে এখন আমরা সুন্দর, সহজ ও বলিষ্ঠ দেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ।

উত্তরখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ ভূঁইয়া বলেন, দেশ স্বৈরশাস থেকে মুক্তি পেয়েছে। এখন আমাদের আবার নতুন করে দেশ সাজাতে হবে। এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা।

এসময় তরুণদের উদ্দেশ্যে উত্তরখান থানা বিএনপি’র সভাপতি মুকুল সরকার বলেন, ‘এই দেশ তরুণ, ছাত্র ও যুব সমাজের। তোমরাই এই দেশ নতুন করে গড়ে তুলবে। আমি আবারো বলতে চাই ইতিহাস ভুলে গেলে চলবেনা।’

মিছিলটিতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল অঙ্গ সংগঠনের নেতা-কর্মী-ছাত্রসহ সাধারনজনগণ অংশ নেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button