

আব্দুল আলিম, জেলা প্রতিনিধি নাটোর: আজ গুরুদাসপুর উপজেলার ৭/৪/২৫ ইং তারিখ রোজ সোমবার সকাল ১১ টায় গুরুদাসপুর উপজেলা প্রশাসনিক অডিটরিয়ামে ৩ নং খুবজীপুর ইউনিয়নের রুহাই খাস সরকারি পুকুর প্রকাশ্য উন্মুক্ত ডাকের মাধ্যমে ইজারা প্রদান করা হয়।
উক্ত ইজারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফাহমিদা আফরোজ।
এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ আসাদুল ইসলাম , সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিলন মিয়া, প্রকৌশলী গুরুদাসপুর উপজেলা পরিষদ, মোঃ শফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা গুরুদাসপুর, মোঃ আমিনুর রশিদ, দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা
গুরুদাসপুর, এস আই মোঃ শাজাহান আলী, গুরুদাসপুর থানা, সহ প্রমুখ কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ ইজারায় অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। এসময় উক্ত পুকুর ইজারা অংশ গ্রহণ করেন মোট ২২ জন ৩ বছরের জন্য ৩ নং খুব ইউনিয়নের রোহাই গ্রামের বড় পুকুর ৩ বছরের জন্য সর্বোচ্চ ডাকদাতা হলেন মোঃ আনিছুর রহমান। তিনি ১২ লক্ষ ১৫ হাজার টাকা বেশি ডেকে পুকুর ইজারা পেয়েছেন।




