নাটোরের ভেদরার বিল থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আব্দুল আলিম, জেলা প্রতিনিধি নাটোর: নাটোর সদরের বড় হরিশপুর ইউনিয়নের নারায়ন কান্দি এলাকার ভেদরার বিল থেকে অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত মরাদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ ১০ মার্চ সোমবার সকালে এলাকার একটি ভুট্টা ক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে এখনো পর্যন্ত মরদহের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুর রহমান জানান, এলাকাবাসীর খবরে আজ সকালে শহরতলীর নারায়ন কান্দি এলাকার ভুট্টা ক্ষেতের মধ্যে থেকে ওই অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়। মরদের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। মরদেহের পরিচয় সনাক্তের পরে এবং মামলা দায়েরের পর তদন্ত সাপেক্ষে জানা যাবে এই হত্যাকাণ্ডের রহস্য।

তিনি আরো জানান, অধিকতর তদন্তের স্বার্থে মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button