

আব্দুল আলীম, জেলা প্রতিনিধি (নাটোর):
সোমবার (২৯ ডিসেম্বর) গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফাহমিদা আফরোজের দপ্তরে পৃথক পৃথকভাবে তারা এসব মনোনয়নপত্র জমা দেন।
বিএনপি: সকাল ১১টার দিকে বিএনপি মনোনীত প্রার্থী মো. আব্দুল আজিজ তাঁর মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো. ওমর আলী শেখ, সদস্য সচিব মো. আমজাদ হোসেন, উপদেষ্টা মো. মশিউর রহমান বাবলু, বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন এবং সদস্য আবু সুফী সাঈদ।
জামায়াতে ইসলামী: বিকেল ৩টার দিকে বড়াইগ্রাম উপজেলায় মনোনয়নপত্র দাখিলের পর গুরুদাসপুর উপজেলায় অনুলিপি জমা দেন জামায়াত মনোনীত প্রার্থী মো. আব্দুল হাকিম। তাঁর সঙ্গে ছিলেন গুরুদাসপুর উপজেলা আমির আব্দুল আলিম, জেলা জামায়াত সদস্য আব্দুল খালেক মোল্লা, বড়াইগ্রাম উপজেলা আমির হাবিবুর রহমান ও পৌর আমির আলমগীর হোসেন।
অন্যান্য দল: ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মো. এমদাদুল্লাহ গুরুদাসপুর উপজেলায় এবং জাতীয় পার্টির প্রার্থী এম ইউসুফ আহমেদ বড়াইগ্রাম উপজেলায় নিজ নিজ মনোনয়নপত্র জমা দেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নাটোর-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য সর্বমোট ৭টি মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছিল। এর মধ্যে বিএনপি থেকে ৩ জন, জামায়াতে ইসলামী থেকে ১ জন, জাতীয় পার্টি (জাপা) থেকে ১ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে ১ জন এবং এবি পার্টি থেকে ১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ফাহমিদা আফরোজ জানান, প্রার্থীরা শান্তিপূর্ণভাবে এবং আচরণবিধি মেনে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীর তালিকা নিশ্চিত করা হবে।




