ঢাকা উত্তরের প্রশাসক মোহাম্মদ এজাজের দুর্নীতি অনুসন্ধানে দুদকের টিম গঠন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানে দুই সদস্যর টিম গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৩০ নভেম্বর) সংস্থাটির সহকারী পরিচালক আশিকুর রহমানকে প্রধান করে দুই সদস্যর টিম গঠন করা হয়। অনুসন্ধান দলে আরও আছেন দুদকের উপসহকারী পরিচালক সুবিমল চাকমা। দুর্নীতি দমন কমিশনের একটি ঊর্ধ্বতন সূত্র  বিষয়টি নিশ্চিত করেছেন।

অনুসন্ধানের স্বার্থে ২/১ দিনের মধ্যেই প্রয়োজনীয় নথিপত্র চেয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনসহ সরকারি বিভিন্ন দপ্তরে চিঠি দিতে পারে দুর্নীতি দমন কমিশন। এ ছাড়াও ডিএনসিসিতে যে কোনো সময় অভিযানও পরিচালনা করতে পারে দুদক। সংশ্লিষ্ট সূত্র বিষয়গুলো  নিশ্চিত করেছে।

এর আগে গত ২৭ নভেম্বর ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের চিঠির সংক্ষিপ্ত শিরোনামে বলা হয়, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারপূর্বক নানাবিধ অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ।’

দুদকের পরিচালক (দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেল) ঈশিতা রনি স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠির অনুলিপি রয়েছে ।

চিঠিতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয়ে প্রাপ্ত অভিযোগটি অনুসন্ধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মহাপরিচালক (তদন্ত-১) বরাবর প্রেরণের জন্য কমিশন কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এমতাবস্থায়, উক্ত সিদ্ধান্ত মোতাবেক প্রাপ্ত অভিযোগটি অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে এতদসঙ্গে প্রেরণ করা হলো।’ চিঠির সঙ্গে অভিযোগের কপিসহ এক বান্ডেল কাগজপত্র সংযুক্তি হিসেবে পাঠানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button