নাটোরের বড়াইগ্রামে আম পাকাতে কেমিক্যাল, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

আব্দুল আলিম, জেলা প্রতিনিধি, নাটোর: নাটোরের বড়াইগ্রামে আম পাকাতে কেমিক্যাল প্রয়োগের অভিযোগে  এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২০ মে) দুপুরে উপজেলার আহম্মেদপুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক অভিযানে এই দন্ড প্রদান করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলা শাখা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান।

বিষয়টি নিশ্চিত করে মো. নাজমুল হাসান দৈনিক প্রথম বেলাকে বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মনিটরিং এর অংশ হিসেবে বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুর বাজারে আজ অভিযান চালানো হয়। এসময় মেসার্স দয়াল ট্রেডার্স আড়তে অপরিপক্ক আমে ইথোফেন নামের ক্যামিকেল মেশানোর সময় হাতেনাতে তা ধরা হয়। এর দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ৪৫ ধারা অনুযায়ী আড়তের মালিক শাজাহান আলি কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

অভিযানে জেলা আনসারের ব্যাটালিয়নের একটি চৌকস দল তাকে সহযোগিতা করেন বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button