৯২ ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ৩৬,৯৯৬ হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: চলতি বছর বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৯২টি ফ্লাইটে ৩৬ হাজার ৯৯৬ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত হজযাত্রীদের এই পরিসংখ্যান নিশ্চিত করেছে হজ সম্পর্কিত সবশেষ বুলেটিন।

হেল্প ডেস্কের তথ্য অনুযায়ী, সৌদিতে পৌঁছানো মোট যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৩ হাজার ৭১২ জন রয়েছেন। এই ৯২টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৪০টি, সৌদি এয়ারলাইন্স ৩৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৮টি ফ্লাইট পরিচালনা করেছে।

এদিকে, হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত ৬ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। সবশেষ ২৭ এপ্রিল জামালপুরের মাদারগঞ্জের আবদুল হাই (৬১) নামে এক হজযাত্রী ইন্তেকাল করেছেন।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল থেকে হজের আনুষ্ঠানিক ফ্লাইট শুরু হয়েছে, যা আগামী ২১ মে পর্যন্ত চলবে। ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে। সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এবারে বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরব যাওয়ার কথা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button