গাজীপুরে ২৮টি পূজা মণ্ডপে তারেক রহমানের পক্ষ থেকে উপহার বিতরণ গাজীপুরে

মোঃ পাপেল মিয়া: দুর্গোৎসবের উৎসবে সম্প্রীতির সেতুবন্ধন গুজব ছড়ানো বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা গত দুই মাস ধরে আমি অনিশ্চয়তার মধ্যে আছি কখন নেমে যাই: মাহফুজ আলম নীলক্ষেতে ব্যালট ছাপার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যা বললো খাগড়াছড়ির গুইমারায় গুলিতে নিহত ৩ হজে কমলো খরচ, সরকারি ব্যবস্থাপনায় তিনটি নতুন প্যাকেজ ঘোষণা গাজীপুরে ৩১ দফা লিফলেট বিতরণে সরব বিএনপি স্বৈরশাসনের পথে নয়—দলমত নির্বিশেষে গণতন্ত্রে এগিয়ে যাবে বাংলাদেশ: ড. ইউনূস
প্রচ্ছদ / জাতীয় খবর, ঢাকা, সারাদেশ
মনোনয়ন প্রত্যাশী সরকার জাবেদ আহমেদ সুমনের নেতৃত্বে সম্প্রীতির বার্তা; টঙ্গীর সাতটি মণ্ডপে পৃথক কর্মসূচি
গাজীপুরে ৬ আসনে ২৮টি পূজা মণ্ডপে তারেক রহমানের পক্ষ থেকে উপহার বিতরণ

মোসাঃ কিবরিয়া। আপডেট সময় : ১০:৪৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫/ ৫০৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ তারেক রহমানের পক্ষ থেকে গাজীপুর-৬ আসনের মোট ২৮টি পূজা মণ্ডপে দুর্গোৎসব উপলক্ষে বিশেষ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপহার সামগ্রী প্রতিটি পূজা মণ্ডপ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও পূজা উদযাপন পরিষদের নেতাদের হাতে তুলে দেন মনোনয়ন প্রত্যাশী সরকার জাবেদ আহমেদ সুমন। প্রতিটি পূজা মণ্ডপে উপহার বিতরণের সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এবং ওয়ার্ড কমিটির সভাপতি-সম্পাদকরা উপস্থিত ছিলেন।

পূজা মণ্ডপে বক্তব্য দিচ্ছেন সরকার জাবেদ আহমেদ সুমন
উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, “দুর্গাপূজা উদযাপনে অনেক ব্যয় হয়। আগে যেমন সহযোগিতা করেছি, এখনো করছি। আমার পরিবার স্বাধীনতার পর থেকেই সব ধর্মের মানুষের পাশে আছে। আমার বাবা ডা. নাজিম উদ্দিন ছিলেন সাধারণ মানুষের আস্থার প্রতীক। তিনি বন্যা, ঈদ, পূজা কিংবা যেকোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমরা বিশ্বাস করি মানুষ বাঁচে মানুষের জন্য। বিএনপি সব ধর্মের মানুষকে আপন মনে করে।” “আমার ভাই শাহেন শাহ আলম উপজেলা চেয়ারম্যান থাকাকালীন থেকেই হিন্দু সম্প্রদায়ের জন্য মন্দির-মণ্ডপ নির্মাণ ও সহযোগিতা করেছেন। টঙ্গী বাজারের বড় মন্দির তিনি স্থায়ীভাবে নির্মাণ করে দিয়েছেন। আজও আমাদের পরিবার সেই ধারাবাহিকতায় দুর্গোৎসবকে সহযোগিতা করছে।”
শিশু-কিশোরদের সাথে কোলাকুলি, পুরস্কার প্রদান এবং তাদের হাতে উপহার তুলে দিয়ে তিনি জানান, “বিএনপি ক্ষমতায় গেলে বা আমি যদি মনোনয়ন পাই, হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান—সকল ধর্মের মানুষের জন্য সমানভাবে কাজ করব। যদি আমি না পাই, তবুও দলের প্রার্থীর জন্য কাজ করে যাব।” অষ্টমী দুর্গাপূজার দিন থেকে শেষ পর্যন্ত (২৯-৩০ সেপ্টেম্বর) টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার ২৮টি পূজা মণ্ডপে তারেক রহমানের পক্ষ থেকে পৃথক কর্মসূচির মাধ্যমে উপহার বিতরণ করা হয়।
সেখানে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহম্মেদ সুমন।
তিনি বলেন “বাংলাদেশের ইতিহাসে দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। তারেক রহমানের নির্দেশনায় ও ভালোবাসা থেকে আমরা উপহার বিতরণ করছি। বিএনপি সব সময় সকল ধর্ম-বর্ণের মানুষের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধা ছাড়া উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয়।” “অষ্টমী দুর্গাপূজার মূল দিন। এই দিনে দেবী দুর্গা মহিষাসুর বধের মাধ্যমে শক্তির বিজয়ের প্রতীক হিসেবে পূজিত হন। আজকের দিন শান্তি, সম্প্রীতি ও মানবতার জয়গানের বার্তা বহন করে।”
উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন, ৪৮ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি হাজী কছিমদ্দিন, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক, যুগ্ম আহ্বায়ক বেনজির আহমেদ পিন্টু, এছাড়াও স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তারা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে উৎসব উদযাপন করলে সমাজে সাম্য, শান্তি ও ভ্রাতৃত্ব আরও দৃঢ় হবে।
গাজীপুরের ২৮টি পূজা মণ্ডপে উপহার বিতরণ এবং টঙ্গীর সাতটি মণ্ডপে পৃথক কর্মসূচি—সব মিলিয়ে বিএনপির পক্ষ থেকে এ উদ্যোগ মানুষের মধ্যে সম্প্রীতির নতুন দৃষ্টান্ত তৈরি করেছে। স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতাদের মতে, এ কর্মসূচি শুধু রাজনৈতিক নয়, সামাজিক ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করেছে। আর এতে মনোনয়ন প্রত্যাশী সরকার জাবেদ আহমেদ সুমনের ভাবমূর্তি সাধারণ মানুষের কাছে ইতিবাচকভাবে উজ্জ্বল হয়েছে।-

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button