সার্বিয়ায় কবি প্রতিযোগীতায় কবি মোহাম্মদ শাহ্ আলমকে সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদক: সার্বিয়ায় সারা বিশ্বের কবিদের নিয়ে প্রতিযোগিতার আয়োজন করেছে সার্বিয়ার কবিদের নিয়ে কাজ করা “ফাউন্ডেশন আমাজন প্রোডাক্টিভ” নামে একটি প্রতিষ্ঠান।

উক্ত অনুষ্ঠানে ১২১ দেশের ৩৭৫ জন কবির অংশগ্রহণ করেন। কবিতা প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে সম্মানা পান কবি, দৈনিক প্রথম বেলার প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ শাহ্ আলম।

প্রতিযোগিতায় কবি শাহ্ আলম “পৃথিবী জেগে ওঠো এই কবিতা”য় বাংলাদেশ থেকে সম্মানা পান।  দৈনিক প্রথম বেলার পাঠকদের জন্য কবিতাটি দেওয়া হলো….

কবিতা: পৃথিবী জেগে ওঠো

কবি: মোহাম্মদ শাহ্ আলম

তুমি কাহাকে আঘাত করছো নারীকে?
কাহাকে তিরস্কার করছো নারীকে?
অবহেলা নির্যাতন নিষ্পেষিত করছো তুমি কাহাকে?
নারীর অবদান সবচেয়ে বেশি এই পৃথিবীতে।
নারীকে আঘাত করে রঞ্জিত করোনা হস্ত
অশুভ শক্তি থাকিবেনা ধ্বংস হবে দম্ভ।
আজকের সফলতায় যত পুরুষ, সবই নারীর কারণে
নারী জাতি আছে বলেই জন্মেছো পৃথিবীতে।

স্রষ্টার সৃষ্টি বুঝিতে নাহি পারি
মা-হাওয়া সৃষ্টি কূলের প্রথম নারী।
মাতৃগর্ভে সন্তানের জন্ম মা- হাওয়াতেই সূচনা
বিশ্ব- ভ্রহ্মান্ড নবী মুহাম্মদকে গর্ভে রাখেন মা- আমেনা।
জান্নাত নেতা হাসান-হুসাইনকে গর্ভে ধারণে মা-ফাতেমা
মহান আল্লাহ দিয়েছেন মা- ফাতেমাকে সুমহান মর্যাদা।

মানব জাতির বংশ বিস্তার স্রষ্টারই বিধান
ধরনী সুশোভিত করনে নারীর অবদান।
রহস্যে ঘেরা নবী হযরত ঈশা আলাইহি ওয়াসাল্লাম
তাঁহার গর্ভধারিণী ছিলেন মহীয়সী মা- মরিয়াম।

অশুভ শক্তি নাশিতে আবির্ভূত হয় মা- দুর্গা
শ্রী কৃষ্ণকে পালনে ধন্য হয় মা- যশোদা।
অগ্নিকুণ্ডে পরীক্ষায় উত্তীর্ণ সীতা সাবিত্রী
ধরায় অভাব দূর করিতে অন্নপূর্ণা মা লক্ষ্মী।
যুগে যুগে অর্চনায় রত সংখ্যাহীন পূজারী
বিদ্যা প্রসারে আবির্ভুত হয় মা স্বরসতী।
অগ্নিস্ফুলিঙ্গের ন্যায় এগিয়ে চলা দ্রুপদী
অধর্ম নাশিনী আবির্ভূত অগ্নিগিরি নারী।

মানব সেবায় অনন্য অবদানে মাদার তেরেসা
নারী উন্নয়নে বীর যোদ্ধা বেগম রোকেয়া।
অফিস আদালত কল কারখানায় নারীর অবদান
শ্রমে উন্নয়নে সফলতায় নারী করেছেন আত্মদান।
মায়ের দুগ্ধ পানে স্বার্থক সন্তানের জীবন
এই জগতে মায়ের মত নয় কেহ আপন।
সন্তানের সুখে মা করেছেন নিজ সুখ বলীদান
মায়ের পদতলে সন্তানের বেহেশত করোনা তাঁকে অসম্মান।
বিশ্বব্রহ্মাণ্ডে সর্বঘটে সর্বোচ্চ মায়ের সম্মান
মহান আল্লাহ পবিত্র কোরআনে রেখেছেন প্রমাণ।

লাঞ্চনা বঞ্চনা কখনো করোনা নারীকে
নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াও সকলে।
নারীকে আর নয় আঘাতে রক্তপাত
পৃথিবী জেগে ওঠো কর তার প্রতিবাদ।
শান্তির বাহক মমতাময়ী মা শ্রেষ্ঠ পৃথিবীতে
নিপীড়ন নয়,অসম্মান নয় ভক্তি কর মাকে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button