জ্বীনের মাধ্যমে গর্ভধারণের আশ্বাসে ৩০ লাখ টাকা আত্মসাৎ!

নিজেস্ব প্রতিবেদক: জ্বীনের মাধ্যমে গর্ভধারণের আশ্বাস দেখিয়ে অনলাইনের মাধ্যমে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আলামিন মিয়া (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার সিআইডি সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) একটি দল।

বুধবার (৮ জানুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল মঙ্গলবার(৭ জানুয়ারি) রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার প্রতারকের নাম— আলামিন মিয়া (৩৬)। তিনি ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর সহদেব পুরের আরজু মিয়ার ছেলে।

ভুক্তভোগী এক নারীর দীর্ঘদিন ধরে সন্তান না হওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এ সময় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ইমুতে ‘জ্বীনের মাধ্যমে কবিরাজি চিকিৎসার দ্বারা সন্তান ধারণ সম্ভব‘ এমন তথ্য দেখতে পান।

ওই নারী অনলাইনে যোগাযোগ করলে তার অসহায়ত্বকে পুঁজি করে প্রতারক চক্রটি বিভিন্ন অজুহাতে যেমন ‘আসন বসানো,’ ‘জ্বীনকে ভোগ দেয়া’, ‘চিকিৎসা খরচ’ ইত্যাদির কথা বলে তার কাছ থেকে বিভিন্ন সময়ে বিকাশ ও নগদের মাধ্যমে মোট ৩০ লাখ টাকা হাতিয়ে নেয় এবং আরও টাকা দেয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকে। টাকা না দিলে ওই নারীর ক্ষতি হবে এবং জ্বীনের অসমাপ্ত কাজ সমাপ্ত না করলে জ্বীন স্বামীসহ তাকে হত্যা করবে মর্মে ভয় দেখায়।

পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী ওই নারী গত বছরের ১৮ ডিসেম্বর লালবাগ থানায় মামলা দায়ের করেন। মামলাটি সিআইডি সাইবার পুলিশ সেন্টার অধিগ্রহণ করে তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রটির সদস্য আলামিন মিয়াকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সিআইডির বিশেষ পুলিশ সুপার আজাদ রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলামিন মিয়া প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন। প্রতারক চক্রের অন্য সদস্যদের আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button