ভোলায় স্কুলছাত্রী অপহরণের অভিযোগ

ভোলা প্রতিনিধি

ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী এলাকায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে।

গত এক সপ্তাহ ধরে নিখোঁজ থাকার পরও তার কোনো সন্ধান না মেলায় হতাশা ও উদ্বেগে দিন কাটছে পরিবারের সদস্যদের।
পরিবারের বরাত দিয়ে জানা যায়, গত ১৯ নভেম্বর ২০২৫, বুধবার সকালে সাড়ে আটটার দিকে নিয়মিত পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয় ওই স্কুলছাত্রী। কিন্তু স্কুলে যাওয়ার পথে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় স্থানীয় এক যুবক এমন অভিযোগ করেছেন নিখোঁজ কিশোরীর মা। অভিযোগে বলা হয়, স্থানীয় নাজির হাওলাদারের ছেলে সাব্বির নামের এক যুবক কিশোরীটিকে পথ থেকে জোর করে নিয়ে যায়। এরপর থেকে মেয়েটির কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
নিখোঁজের এক সপ্তাহ পেরিয়ে গেলেও সন্তানের সন্ধান না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন মা–বাবা। তারা বলেন, “কোথায় আছে, কী অবস্থায় আছে—কিছুই জানতে পারছি না। আমরা শুধু মেয়ের নিরাপদ ফেরার অপেক্ষায় আছি।”

এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। পরিবার দ্রুত কিশোরীটিকে উদ্ধারের জন্য পুলিশের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং কিশোরীকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button