কুড়িগ্রামে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিএনপির মশাল মিছিল

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম: কুড়িগ্রাম-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাইফুর রহমান রানার মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে মশাল মিছিল করেছে কেন্দ্রীয় ড্যাবের যুগ্ম মহাসচিব ডা. ইউনুছ আলীর সমর্থকরা।

শুক্রবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ১০টার দিকে জেলার নাগেশ্বরী-ফুলবাড়ী সড়ক অবরোধ করে এই প্রতিবাদ জানানো হয়।

মশাল মিছিলটি নাগেশ্বরীর নেওয়াশী ইউনিয়নের লালস্কুল মোড় থেকে বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে নাগেশ্বরী ফুলবাড়ী সড়ক অবরোধ করে।

এ সময় বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা জার্সাসের যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী অর্ণব, নাগেশ্বরী ইঞ্জিনিয়ারস অ্যাসোসিয়েশনের সহসভাপতি ওসমান গনি, পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম, পৌর শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান বেলাল প্রমুখ।

বক্তারা বলেন, কুড়িগ্রাম-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাইফুর রহমান রানার মনোনয়ন পরিবর্তন করে কেন্দ্রীয় ড্যাবের যুগ্ম মহাসচিব ডা. ইউনুছ আলীকে মনোনয়ন দেওয়ার জন্য তারেক রহমানের প্রতি আহ্বান জানান। যদি না দেওয়া হয় তাহলে এই আসনটি হাত ছাড়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button