সিলেটে ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

ব্যুরো চীফ, সিলেট:  সিলেটে বেড়েছে বৃষ্টির পরিমাণ। থেমে থেমে বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও বজ্রপাতসহ শিলাবৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, সিলেটে গত ৬ ঘণ্টায় ৫২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সোমবার (৬ মে) ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসেন বলেন, সোমবার সকাল ৬টার আগ পর্যন্ত মোট বৃষ্টির পরিমাণ ছিল ২.২ মিলিমিটার।  সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে ৫২ মিলিমিটার। যেটাকে আমরা ভারী বৃষ্টিপাত বলি। একই সঙ্গে কালবৈশাখী ঝড় ও সামান্য শিলাবৃষ্টি হয়েছে। আষাঢ় মাস ছাড়া টানা বৃষ্টিপাত সাধারণত হয় না। সিলেট অঞ্চলে আবহাওয়া পরস্থিতি কিছুটা ব্যতিক্রম।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ১০ মিলিমিটার পর্যন্ত হালকা বৃষ্টিপাত, ১১ থেকে ২২ মিলিমিটার পর্যন্ত মাঝারি বৃষ্টিপাত, ২৩ থেকে ৪৩ মিলিমিটার পর্যন্ত মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার ভারী এবং এর বেশি বৃষ্টি হলে তাকে অতিভারী বৃষ্টিপাত বলা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button