নিজ মন্ত্রণালয়ে বিস্ফোরণে নিহত আফগান মন্ত্রী

আফগানিস্তানের রাজধানী কাবুলে শরণার্থীবিষয়ক মন্ত্রণালয়ে এক ভয়াবহ বিস্ফোরণে নিহত হয়েছেন দেশটির শরণার্থীবিষয়ক মন্ত্রী খলিল উর-রহমান হাক্কানি। বুধবার (১১ ডিসেম্বর) এই ঘটনা ঘটেছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে এ খবর নিশ্চিত করেছেন হাক্কানির ভাতিজা আনাস হাক্কানি।

এক সরকারি কর্মকর্তা ফরাসি বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, কাবুলে শরণার্থীবিষয়ক মন্ত্রণালয়ে দুর্ভাগ্যজনক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মন্ত্রী খলিল উর-রহমান হাক্কানিসহ তার কয়েকজন সহকর্মী নিহত হয়েছেন।

সদ্য প্রায়ত মন্ত্রী খলিল উর-রহমান হাক্কানির ভাই জালালউদ্দিন হাক্কানি প্রতিষ্ঠিত দেশটির সশস্ত্র সংগঠন হাক্কানি নেটওয়ার্ক সবচেয়ে সহিংস কার্যক্রম পরিচালনার জন্য ব্যাপক পরিচিত। আফগানিস্তানে তালেবানের দুই দশকের বিদ্রোহের সময় সবচেয়ে সহিংস কার্যক্রম পরিচালনা করেছে তারা।

২০২১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা সামরিক জোট ন্যাটো নেতৃত্বাধীন বাহিনীর সৈন্যদের আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নেয়া হয়। এরপর দেশটির ক্ষমতায় আসে সশস্ত্র ইসলামপন্থী গোষ্ঠী তালেবান। আফগানিস্তানের এই গোষ্ঠী ক্ষমতায় আসার পর থেকে দেশটিতে সহিংসতা কমেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button