

মোঃ পাপেল মিয়া। গাজীপুর জেলা প্রতিনিধি।
গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল গণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে টঙ্গী পাইলট স্কুল মাঠ প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার এবং গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু।
টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন ও সদস্য সচিব আসাদুজ্জামান নুর-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে মহানগর ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা শুক্কুর আলী মন্ডল, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন এবং টঙ্গী পশ্চিম থানা বিএনপির সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম।
এছাড়াও অঙ্গ সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মোঃ সুমন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান টিপু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাতুল, ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক রেদোয়ানোর রহমান প্রত্যয় বেপারী এবং বিএনপি নেতা শামীম বেপারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলে টঙ্গী পশ্চিম ও পূর্ব থানার বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি এবং মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।




