

আব্দুল আলিম, জেলা প্রতিনিধি নাটোর:২ ০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুম কৃষি প্রনোদানা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রাতিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সকাল সারে ১০টার দিকে গুরুদাস্পুর উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র অনুষ্ঠানটি উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন নাটোর জেলা গুরুদাসপুর উপজেলার নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ।
বোরো হাইব্রীজ বিনামূল্যে ৭০০ জনকে প্রদান করা হয়েছে, আরো সবজি বীজ ৪০০ জনকে প্রদান করা হয়েছে, সবজি ৮ প্রকার প্রদান করা হয়েছে, এগুলো হলো, ১নং টমেটো, ২নং বেগুন ৩নং লাল শাক, ৪নং পালং শাক, ৫ নং সিম, ৬নং লাউ ৭নং মুলা ৮নং মিষ্টি কুমড়া।
সেই সময় আরো উপস্থিত ছিলেন, গুরুদাসপুর উপজেলা কৃষি অফিসার মোঃ হারুনুর রশিদসহ কৃষি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
অনুষ্ঠানটি আয়োজন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গুরুদাসপুর নাটোর।




