

মো: ইব্রাহিম, ঢাকা: রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরে লাভঅলীন নামে একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সারক দশটার দিকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস জানিয়েছে, লাভলীন রেস্টুরেন্টে আগুন লাগার সংবাদ পাওয়ার পর সকাল ১০টা ৪৪ মিনিটে পৌঁছে তা নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিস কর্মীরা। উত্তরা, টঙ্গী, বারিধারা, কুর্মিটোলা, সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনারুল ইসলাম দোলন জানান, সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে আমাদের কাছে সংবাদ আসে উত্তরা ১২ নম্বর সেক্টরে লাভলীন রেস্টুরেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে আমাদের আটটি ইউনিট যায়। পরে আরেকটি ইউনিট যোগ দেয়। বর্তমানে ঘটনাস্থলে আমাদের নয়টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ঘটনাস্থলে থাকা থানা-পুলিশ ও গোয়েন্দা বিভাগের একাধিক কর্মকর্তা বলেন, রেস্টুরেন্টটির ভেতর থেকে প্রচুর পরিমাণ ধোঁয়া বের হচ্ছে। শোনা যাচ্ছে, সেখানে বেশ কয়েকজন আটকা পড়ে আছেন। তবে কাউকে সেখান বের করা সম্ভব হয়নি।




