গুরুদাসপুরে জামায়াতের গণমিছিলে জনসমুদ্র: পরিবর্তনের অঙ্গীকার মাওলানা আব্দুল হাকিমের

আব্দুল আলিম জেলা প্রতিনিধি নাটোর।

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে বিশাল গণমিছিল ও পথসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট। রবিবার বিকেলে গুরুদাসপুরের চাঁচকৈড় এলাকা জনসমুদ্রে পরিণত হয়। দলটির সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুল হাকিমের নেতৃত্বে এই কর্মসূচি নির্বাচনী মাঠে নতুন সমীকরণ তৈরি করেছে।

বিকেল ৫টায় চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়। কয়েক হাজার নেতা-কর্মীর অংশগ্রহণে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গুরুদাসপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে পথসভায় মিলিত হয়।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হাকিম একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসন ব্যবস্থার অঙ্গীকার করেন। তিনি বলেন:

“আমি নির্বাচিত হলে আমার পরিবার বা পরিজন কোনো ধরনের অনৈতিক কাজ, তদবির বা নিয়োগ বাণিজ্যে জড়াবে না। আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যা হবে ঘুষ-দুর্নীতিমুক্ত এবং যেখানে কায়েম হবে ন্যায় ও ইনসাফ।”

তিনি আরও জানান, নির্বাচিত হলে ইমাম-মোয়াজ্জিনদের কল্যাণে বিশেষ ট্রাস্ট গঠন করা হবে এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠায় কাউকে কোনো বৈষম্যের শিকার হতে হবে না। নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনে চাঁদাবাজি বা অন্যায়ের সাথে যুক্ত থাকার কোনো রেকর্ড নেই দাবি করে তিনি দুই উপজেলার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন: সাদেকুর রহমান: সেক্রেটারি, জামায়াতে ইসলামী, নাটোর জেলা। তাইজুল ইসলাম: উপজেলা সভাপতি, এনসিপি। অধ্যাপক আব্দুল আলিম: আমির, উপজেলা জামায়াত। মো. শরিফুল ইসলাম: সেক্রেটারি, উপজেলা জামায়াত। মো. আলমগীর হোসেন: আমির, পৌর জামায়াত।

ছবি: দৈনিক প্রথম বেলা

অনুষ্ঠান শেষে মাগরিবের আজান হলে মাওলানা আব্দুল হাকিমের ইমামতিতে কয়েক হাজার কর্মী-সমর্থক খেলার মাঠেই জামায়াতে নামাজ আদায় করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াতের এই বিশাল শো-ডাউন নাটোর-৪ আসনের নির্বাচনী সমীকরণে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button