কুষ্টিয়া-৩: ধানের শীষকে পেছনে ফেলে বিপুল ব্যবধানে এগিয়ে আমির হামজা

জেলা প্রতিনিধি কুষ্টিয়া ।

কুষ্টিয়া-৩ (সদর) আসনে নির্বাচনী লড়াইয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ও জনপ্রিয় ইসলামি বক্তা মুফতি আমির হামজা।

১৪২টি কেন্দ্রের মধ্যে ১০১টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ৩৩ হাজার ভোটে এগিয়ে রয়েছেন।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

১০১ কেন্দ্রের ভোটের পরিসংখ্যান: মুফতি আমির হামজা (দাঁড়িপাল্লা): ১,২৫,৩৪১ ভোট প্রকৌশলী জাকির হোসেন সরকার (ধানের শীষ): ৯২,৬০১ ভোট

নির্বাচনী তথ্য অনুযায়ী, এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪০ হাজার ৬০০ জন। ১০১টি কেন্দ্রের ফলাফলেই আমির হামজার বড় লিড থাকায় তার সমর্থকদের মধ্যে উল্লাস দেখা দিয়েছে। বাকি ৪১টি কেন্দ্রের ফলাফল ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র। এর আগে উৎসবমুখর পরিবেশে দিনভর ভোটগ্রহণ চলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button