

মোঃ পাপেল মিয়া, গাজীপুর জেলা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ বিজয় অর্জন করায় গাজীপুরে আনন্দ ও শুকরিয়া জ্ঞাপন করেছেন দলীয় নেতা-কর্মীরা। এই বিজয় উদযাপন উপলক্ষে আজ ৪৫ নং ওয়ার্ডের জামিয়া নুরিয়া ১ টিনশেড-এর পক্ষ থেকে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জামিয়া নুরিয়া ১ টিনশেড-এর আহ্বায়ক মো. মোহন মিয়া এবং সদস্য সচিব মো. রকিবুর রহমান রকিবের সৌজন্যে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিল দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪৫ নং ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দ, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— মো. আনিসুর রহমান রুপম মিয়া, মো. নূর নাবিল, মো. জাবের আব্দুল্লাহ, মো. আরাফাত ইসলাম এবং মো. শেখ তামিম ইকবাল শামীম।
মিলাদ মাহফিলে বক্তারা বলেন, এই বিজয় দীর্ঘ সংগ্রামের ফসল। তারা আগামীর সুন্দর ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে ৪৫ নং ওয়ার্ড ছাত্রদল ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।




