টঙ্গীতে মাতৃভাষা দিবস পালন: শহীদ বেদিতে সর্বস্তরের মানুষের ফুলের শ্রদ্ধা

মোঃ পাপেল মিয়া, গাজীপুর: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। একুশের প্রথম প্রহর থেকেই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানানো হয়।

শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মনজুরুল করিম রনি এবং সরকার শাহিনুর ইসলাম রনি। এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথী, সামাজিক সংগঠন ‘টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থা’র সভাপতি মোঃ আল আমিন হোসেন ও সাধারণ সম্পাদক শেখ রাজিব হাসান।

এছাড়াও শ্রদ্ধা জানান গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি মোঃ নুরুজ্জামান শেখ, টঙ্গী থানা প্রেসক্লাব ও বৃহত্তর টঙ্গী প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার অফিসার ইনচার্জসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সারিবদ্ধভাবে পুষ্পমাল্য অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, “মাতৃভাষার জন্য যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ কখনো ভুলে যাওয়ার নয়। ভাষা আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষায় সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে।”

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button