ভোলায় টিউবওয়েল চাপলেই বের হচ্ছে গ্যাস

জেলা প্রতিনিধি, ভোলা 

ভোলার সদর উপজেলার ধনিয়া ইউনিয়নে একটি সাধারণ স্যালো টিউবওয়েল থেকে গ্যাস নির্গত হওয়ার ঘটনা ঘটেছে। টিউবওয়েল চাপলেই পানির সাথে গ্যাস বের হচ্ছে এবং আগুন দিলে তা দাউদাউ করে জ্বলে উঠছে। এমন খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

সদর উপজেলার তুলাতুলি বাজার সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় জেলে জেবল হক মাঝির বাড়িতে গত ২২ ফেব্রুয়ারি ৬০ ফুট পাইপ বোরিং করে একটি টিউবওয়েল স্থাপন করা হয়। কিন্তু পানি উত্তোলনের চেষ্টার সময় পাইপের ভেতর থেকে বুদবুদ শব্দ হতে থাকে। পরবর্তীতে আগুনের সংস্পর্শে এলে দেখা যায় সেখান থেকে গ্যাস বের হচ্ছে।

উৎসুক জনতা বাড়িটিতে ভিড় জমিয়ে আগুনের সত্যতা পরীক্ষা করছেন। গৃহবধূ রাবেয়া বেগম জানান, টিউবওয়েল বসানোর পর থেকেই এই অবস্থা চলছে। স্থানীয়দের ধারণা, এটি কোনো বড় গ্যাস খনির সংকেত হতে পারে অথবা মাটির নিচে জমা থাকা ‘পকেট গ্যাস’।

ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান জানান, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং শীঘ্রই বাপেক্স (BAPEX)-কে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তিনি উল্লেখ করেন, ভোলা জেলা এমনিতেই গ্যাসের ওপর ভাসমান, তাই বিষয়টি অনুসন্ধান করা জরুরি।

ভোলায় বর্তমানে তিনটি গ্যাসক্ষেত্রে ৯টি কূপে প্রায় ২.২৪ ট্রিলিয়ন কিউবিক ফিট (টিসিএফ) গ্যাসের মজুদ রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button