উপ-নির্বাচন : প্রার্থীদের জন্য আলাদা ব্যাংক হিসাব খোলা বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের আসন্ন উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য তফশিলি ব্যাংকে পৃথক ব্যাংক হিসাব খোলার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে এই সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন।

গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৪৪খখ অনুচ্ছেদ অনুযায়ী, প্রত্যেক নির্বাচনী এজেন্ট অথবা প্রার্থীকে (এজেন্ট নিয়োগ না হলে) ব্যক্তিগত ব্যয় ব্যতীত নির্বাচনী যাবতীয় খরচ মেটানোর জন্য একটি আলাদা তফসিলি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। নির্বাচনের সমস্ত আর্থিক লেনদেন এই নির্দিষ্ট অ্যাকাউন্ট থেকেই সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে।

নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০২৫-এর বিধি ২৯ অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্রের সাথে নিম্নলিখিত তথ্যাদি জমা দিতে হবে:

ফরম-২০: নির্বাচনী ব্যয়ের সম্ভাব্য তহবিলের উৎসের বিবরণী। ফরম-২১: প্রার্থীর সম্পদ, দায়-দেনা এবং বার্ষিক আয়-ব্যয়ের বিবরণী।

মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীকে ৫০ হাজার টাকা জামানত হিসেবে জমা দিতে হবে। এই অর্থ নগদ, ব্যাংক ড্রাফট, পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে নির্বাচন কমিশনের অনুকূলে জমা দেওয়া যাবে। যদি কোনো প্রার্থী একই আসনে একাধিক মনোনয়নপত্র জমা দেন, তবে তাকে একবারই জামানত প্রদান করতে হবে; বাকি ফরমগুলোর সাথে চালানের সত্যায়িত অনুলিপি দিলেই চলবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button