কলকাতায় মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি জোয়াহেরুল

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল  

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সাবেক সংসদ সদস্য এবং টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম আর নেই।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কলকাতার দমদমে অবস্থিত ফিনিক্স মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হাসপাতাল সূত্রের বরাত দিয়ে জানা গেছে, জোয়াহেরুল ইসলাম গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে সেখানে ভর্তি ছিলেন। শুক্রবার মাল্টি অর্গান ফেইলিওর এবং হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার পাশে স্ত্রী ও এক মেয়ে উপস্থিত ছিলেন।

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি ভারতে চলে যান এবং কলকাতার নিউটাউনে বসবাস শুরু করেন। পরবর্তীতে তার পরিবারও সেখানে যোগ দেয়।

নিহতের পরিবার তার মরদেহ বাংলাদেশে নিয়ে আসতে ইচ্ছুক। এ বিষয়ে বাংলাদেশ সরকারের সবুজ সংকেত এবং কলকাতা উপ-হাইকমিশন থেকে এনওসি (NOC) পাওয়ার প্রক্রিয়া চলছে।

হাসপাতাল কর্তৃপক্ষ ও পরিবারের পক্ষ থেকে বর্তমানে চরম গোপনীয়তা রক্ষা করা হচ্ছে এবং গণমাধ্যমকে দূরে রাখা হচ্ছে।

অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ২০১৭ সালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button