আংশিক মেঘলা ঢাকার আকাশ, সামান্য কমতে পারে দিনের তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

আজ সোমবার ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দিনের প্রথমার্ধে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে গত কয়েকদিনের তুলনায় গরমের অনুভূতি কিছুটা কম হতে পারে।

একনজরে আজকের আবহাওয়া বাতাসের গতি: পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কি.মি.। আজকের সর্বনিম্ন তাপমাত্রা: ২৩.২° সেলসিয়াস। সকাল ৬টার তাপমাত্রা: ২৩.৪° সেলসিয়াস (আর্দ্রতা ৮৪%)। গতকালকের সর্বোচ্চ তাপমাত্রা: ৩২.৪° সেলসিয়াস। বৃষ্টিপাত: গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টি হয়নি।

আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ১৯ মিনিটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button