বৃহত্তর টঙ্গী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ পাপেল মিয়া।গাজীপুর জেলা প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে বৃহত্তর টঙ্গী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে গাজীপুরের টঙ্গী পূর্ব থানা সংলগ্ন মাছিমপুর এলাকায় অবস্থিত ক্লাব কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহত্তর টঙ্গী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর মোল্লা’র সভাপতিত্বে এবং মোঃ হাতেম আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন: আল-আমিন ও শেখ রাজিব হোসেন (আনন্দ টিভি) বি.এম আশিক হাসান (চিফ ক্রাইম রিপোর্টার, দৈনিক বাংলাদেশ সমাচার) পলাশ সরকার (গাজীপুর মহানগর প্রতিনিধি) জাহাঙ্গীর আলম (সম্পাদক, দৈনিক গ্রামবার্তা ও প্রতিনিধি, দৈনিক সকালের সময়) নুরুজ্জামান শেখ (স্টাফ রিপোর্টার, নিউজ-২১) পাপেল মিয়া (গাজীপুর জেলা প্রতিনিধি, দৈনিক প্রথম বেলা)

এছাড়াও প্রতিনিধি হানিফ (দৈনিক নওরোজ), মোস্তফা (দৈনিক আমাদের সংবাদ), আশরাফুল শ্রাবণ (দৈনিক গণবার্তা) এবং ওমর ফারুকসহ (দৈনিক স্বাধীন মত) বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, “পবিত্র রমজান মাস আমাদের সংযম, আত্মশুদ্ধি ও পারস্পরিক সম্প্রীতির শিক্ষা দেয়। সাংবাদিকদের পেশাগত ব্যস্ততার মাঝে এ ধরনের আয়োজন নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ এবং সুসম্পর্ক বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

সবশেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলে একসঙ্গে ইফতার করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button