সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) রাতে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার বেলা ১১টায় ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে রওনা হয়ে প্রায় সাড়ে তিন ঘণ্টার যাত্রা শেষে তিনি নিরাপদে সিঙ্গাপুরে পৌঁছান। বর্তমানে সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। যাত্রাপথে তার কোনো ধরনের শারীরিক জটিলতা দেখা দেয়নি বলেও জানান ডা. রকিবুল।

এর আগে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল থেকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নেয় পরিবার ও দল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button