আর্তমানবতার সেবায় নিবেদিতপ্রাণ এম কফিল উদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক: ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে আর্তমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী নেতা এম কফিল উদ্দিন আহমেদ। সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি ইতোমধ্যে স্থানীয় জনমানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন।

রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ দীর্ঘ দিন ধরে নিঃস্বার্থভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাঁর মানবিক উদ্যোগগুলোর মধ্যে রয়েছে। দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের দুঃসময়ে আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান। দরিদ্র রোগীদের উন্নত চিকিৎসার ব্যবস্থা এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ। প্রতি বছর পবিত্র রমজানে ইফতার সামগ্রী এবং ঈদ উপলক্ষে দুস্থদের মাঝে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ, যা স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসিত হয়েছে।

এলাকাবাসীর মতে, রাজনৈতিক পরিচয়ের বাইরেও একজন সহমর্মী ও পরোপকারী মানুষ হিসেবে এম কফিল উদ্দিন আহমেদের বিশেষ পরিচিতি রয়েছে। বিপদে-আপদে তিনি সর্বদা মানুষের ডাকে সাড়া দেন। স্থানীয়রা আশা প্রকাশ করেন, আগামীতেও তাঁর এই জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সংশ্লিষ্টরা মনে করেন, সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা এম কফিল উদ্দিন আহমেদের মতো এভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়ালে সামাজিক বৈষম্য দূর করা এবং একটি মানবিক সমাজ গঠন করা অনেক সহজ হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button