ঝিনাইদহে ইটভাটায় মিলল ৮০০ লিটার ডিজেল, ফিলিং স্টেশনকে জরিমানা

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় একটি ইটভাটায় অবৈধভাবে ৮০০ লিটার ডিজেল মজুতের দায়ে একটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩১ মার্চ) রাতে এই অভিযান পরিচালনা করা হয়।

ঘটনার বিবরণীতে জানা যায়, গত সোমবার দুপুরে উপজেলার জেভি ফিলিং স্টেশন থেকে ‘আশা অ্যান্ড তানিয়া’ নামের একটি ইটভাটা ৮০০ লিটার ডিজেল ক্রয় করে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০টার পর শৈলকূপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী ওই ইটভাটায় অভিযান চালান এবং ডিজেল ক্রয়ের সত্যতা পান।

নিয়মবহির্ভূতভাবে এককালীন বিপুল পরিমাণ জ্বালানি তেল বিক্রির দায়ে জেভি ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ইটভাটা মালিককে ভবিষ্যতে এ ধরনের মজুতদারি থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী জানান, সরকারি নিয়ম লঙ্ঘন করে একসঙ্গে ৮০০ লিটার ডিজেল বিক্রির প্রমাণ পাওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button