২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩.৪৯ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) চূড়ান্ত হিসাবে ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৩.৪৯ শতাংশ। গতকাল প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এর আগের দুই অর্থবছরে প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ৪.২২ শতাংশ (২০২৩-২৪) এবং ৫.৭৮ শতাংশ (২০২২-২৩)।

বিবিএস-এর তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৭৬৯ মার্কিন ডলার।

আগের বছর ২০২৩-২৪ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৩৮ ডলার। অর্থাৎ এক বছরে মাথাপিছু আয় ৩১ ডলার বেড়েছে।

টাকার অংকে গত অর্থবছরে মাথাপিছু আয় দাঁড়িয়েছে ৩ লাখ ৩৪ হাজার ৫১১ টাকা, যা আগের বছর ছিল ৩ লাখ ৪ হাজার ১০২ টাকা।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ডলারের বিনিময় হার বৃদ্ধির কারণে মাথাপিছু আয়ের এই পরিবর্তন লক্ষ্য করা গেছে। ২৩-২৪ অর্থবছরে এই হার ছিল ১১১.০৬ টাকা।

উল্লেখ্য, ২০২১-২২ অর্থবছরে দেশের সর্বোচ্চ মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৯৩ মার্কিন ডলার। এরপর ডলারের মান বৃদ্ধির কারণে ডলারের সমমূল্যে আয় আর সেই পর্যায়ে পৌঁছাতে পারেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button