

মোঃ পাপেল মিয়া, গাজীপুর প্রতিনিধি: বাংলা সনের প্রথম দিন পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জার্নালিস্ট ইউনিটি বাংলাদেশ (JUB)-এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুরজ্জামান শেখ।
এক শুভেচ্ছা বার্তায় মোঃ নুরজ্জামান শেখ বলেন, “পুরাতন বছরের সকল ব্যর্থতা, দুঃখ-কষ্ট ও গ্লানি পেছনে ফেলে নতুন বছর আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।” তিনি উল্লেখ করেন যে, বাংলা নববর্ষ বাঙালির হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক, যা নতুন আশা ও উদ্দীপনা নিয়ে আসে।
বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দিয়ে তিনি বলেন, বাংলা নববর্ষ আমাদের নতুন করে পথচলার সাহস দেয়। গণমাধ্যমকে সমাজের দর্পণ হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন:
“সাংবাদিকদের দায়িত্ব সত্য ও ন্যায়ের পক্ষে থেকে কাজ করা। নতুন বছরে আমরা যেন আরও নিষ্ঠা, সততা ও সাহসিকতার সাথে দায়িত্ব পালন করতে পারি—এই প্রত্যাশা করি।”
মোঃ নুরজ্জামান শেখ আরও বলেন, বাংলা নববর্ষ আমাদের সাংস্কৃতিক পরিচয়ের বহিঃপ্রকাশ। সব ভেদাভেদ ভুলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে নববর্ষ উদযাপনের আহ্বান জানান তিনি। একই সাথে তিনি তরুণ প্রজন্মকে দেশপ্রেম ও নৈতিকতার চর্চায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে দেশবাসীর সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।




